ads

রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী পৌর নির্বাচনে মনোনয়ন দৌড়ে ১০ প্রার্থী

খবর টি পড়েছেন : ২৮৫
শ্রীবরদী পৌর নির্বাচনে মনোনয়ন দৌড়ে ১০ প্রার্থী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে নড়েচড়ে বসেছেন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। চলছে প্রস্তুতি। তবে দলীয় মনোনয়ন যেন সোনার হরিণ। এই সোনার হরিণ পেতে সম্ভাব্য প্রার্থীদের বাড়ছে দৌঁড়ঝাপ। এটি গড়াচ্ছে জেলা ও উপজেলাসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের টেবিলে। চলছে সখ্যতা গড়ে তোলার প্রতিযোগিতা। কেউ বা হিসাব কষছেন কিভাবে সামনে আগাবেন। এ নিয়ে মেয়র পদে বড় দু’দলের সম্ভাব্য প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।
এদিকে ভোটাররাও বসে নেই। কে কেমন? কার সমর্থন কত? ভৌগলিক অবস্থান কার বেশি। কে মূল ধারায়? কে আবার দলের কমিটিতে নেই? চুলচেরা নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চায়ের টেলিবসহ আড্ডার সকল স্তরে। ক্রমেই উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ।
জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন। বিএনপি’র ২ জন। শহরের অলি-গলিতে প্রচারণায় সাঁটানো হচ্ছে পোস্টার। আবার কেউ বা বিতরণ করছেন লিফলেট। আর এর সাথে যোগ হয়েছে ফেসবুক প্রচারণা। তাই শহর জুড়ে সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী পৌরসভা গঠিত হয় ২০০৪ সালে। এখানে ভোটার সংখ্যা প্রায় ২০ হাজার। পৌর প্রশাসক হিসেবে প্রথম দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এটি ছিল অল্প সময়। পরে প্রশাসকের দায়িত্ব পান সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাকিম। তিনি পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন। কিন্তু বিগত নির্বাচনে হেরে যান তিনি। বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাইদ। এবারও ওই ২ প্রার্থীসহ আওয়ামী লীগের ৮ জন ও বিএনপির ২ জন মেয়র পদে সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র আবু সাইদ। তিনি নির্বাচিত হওয়ার পরই বাঘের আক্রমণে পড়ে আহত হন। পরবর্তীতে বিয়ে করে হেলিকপ্টারে বউ এনে আলোচিত হয়ে ওঠেন মেয়র আবু সাইদ। তাকে নির্বাচনী মাঠে গণসংযোগে তেমন একটা দেখা না গেলেও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করছেন বলে একাধিক সূত্র জানান। আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেন। তিনি সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। বিগত নির্বাচনেও তিনি মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করেছেন। মূলধারার রাজনীতির সাথে জড়িত থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি। ক্লিন ইমেজের তরুণ ওই প্রার্থীও নেমেছেন নির্বাচনী মাঠে। তার ফেসবুক, লিফলেট আর গণসংযোগ অনেকটাই চোখে পড়ার মতো। দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন আওয়ামী লীগের প্রবীন নেতা মোহাম্মদ আলী লাল। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। মেয়র পদে লড়তে এবার দলীয় মনোনয়ন প্রত্যাশী করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর সফিকুল ইসলাম সফিক। তিনি পোস্টার সাটানোসহ গণসংযোগ করে চলছেন। আওয়ামী লীগের ত্যাগী নেতা এডভোকেট শাহীদ উল্লাহ শাহী এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনিও মাঠে নেমেছেন। এছাড়া দু’বারের নির্বাচিত কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব এবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে পোস্টার আর ফেইসবুকে প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম টাইগার।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাকিম। বিগত নির্বাচনে তিনি মেয়র পদে পরাজিত হলে বিদেশ চলে যান। দীর্ঘদিন বিদেশ ছিলেন। সম্প্রতি দেশে এসেই চালাচ্ছেন গণসংযোগ। দেখা করছেন সাধারণ মানুষের সাথে। বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন দুলাল। তিনিও বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন। তুলে ধরছেন নিজের অবস্থান। এবার মেয়র পদে দু’দলেরই নবীন ও প্রবীণসহ নতুন নতুন সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে ক্রমে ভারী হচ্ছে নির্বাচনী মাঠ। চলছে জল্পনা-কল্পনা। কে পাবে দলীয় টিকিট? এই প্রশ্নে আটকা বেশিরভাগ ভোটাররা। তবে তার জন্য অপেক্ষা করতে হবে মনোনয়ন না দেয়া পর্যন্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পৌর নির্বাচনে মেয়র পদে কে পাচ্ছেন আ’লীগের… পরবর্তী সংবাদ নালিতাবাড়ী পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads