ads

রবিবার , ৪ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া

খবর টি পড়েছেন : ২৩৫
নালিতাবাড়ী পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী ৩০ ডিসেম্বর শেষ হচ্ছে বর্তমান পৌর পরিষদের মেয়াদ। সে হিসেবে, পরবর্তী নির্বাচনে পৌর মেয়র পদে আওয়ামী লীগের ৬ জন ও বিএনপির ২ জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
সুত্রে জানা গেছে, এ পৌরসভাটি দ্বিতীয় শ্রেণির একটি পৌরসভা। ৫মবারের মতো অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীরা সতীর্থদের কাছে মত প্রকাশ ও ছোট বড় শোডাউন করে চলেছেন। বাইরে প্রচার-প্রচারণা থাকলেও দলের ভেতরে নিজেদের প্রার্থী বলে জানান দিয়েছেন। অনেকের সমর্থনে আবার ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে টক-শো ও মাঝে-মধ্যে পোস্ট দিতে দেখা যাচ্ছে। কেউ কেউ জনসংযোগ ও শোডাউন শুরু করেছেন। আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় যারা আলোচনা রয়েছেন তারা হলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দুই বারের নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা যুব লীগের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবলীগের সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আতিকুর রহমান মানিক ও ছাত্রলীগ নেতা তাইবুর রহমান রুবেল। আর বিএনপির তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক মেয়র ও শহর বিএনপির আহবায়ক ভিপি আনোয়ার হোসেন এবং উপজেলা যুব দলের সভাপতি গোলাম কিবরিয়া মাক্সিম।

Shamol Bangla Ads

জানা গেছে, গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষ দলীয় প্রার্থীর বাইরে কাজ করায় বর্তমান সংসদ সদস্যের সন্তুষ্টির বাইরে এবং অন্যপক্ষ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় রয়েছে সু-নজরে। ফলে দলীয় সমর্থন প্রাপ্তি নিয়ে রয়েছে ভিন্ন জল্পনা-কল্পনা। অবশ্য দলীয় সমর্থন প্রত্যাশী সব প্রার্থী এক জায়গায় মোটামোটি অনেকটাই অনড়, তাহলো দলীয় সমর্থনের বাইরে কেউ প্রার্থী হতে সম্মত নন। তবে শেষ পর্যন্ত দলীয়ভাবেই মনোনীত করা হবে পৌর নির্বাচনের প্রার্থীর তালিকা।
নবীন প্রার্থীদের মধ্যে দলীয় আলোচনায় রয়েছেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। দলের সমর্থন পেতে তিনি এখন থেকেই কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই তিনি তার নেতৃত্বাধীন সংগঠন যুব লীগের নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছেন। নবীন প্রার্থীদের ভীরে দলীয়ভাবে তিনি বেশ আলোচনায়ও চলে এসেছেন তিনি। যদিও আসন্ন উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল পর্যন্ত রাজনৈতিক পরিবেশ কিছুটা ঘোলাটে এবং এটা নিয়েই বেশি ব্যস্ত পদ প্রত্যাশীরা। বর্তমান মেয়র আবুবক্কর সিদ্দিকের সমর্থকরা বলছেন গত চার বছরের উন্নয়ন কাজের মূল্যায়ন করে তাকেই পুনরায় দলীয়ভাবে মনোনীত করা হবে। তবে যাই হোক, উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষে দলীয় মেয়র প্রার্থী অনেকটাই প্রকাশ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিএনপিরও একক প্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন।
অপরদিকে, বিএনপির মনোনয়ন পেতে ইতোমধ্যেই শহরে শোডাউন ও গণসংযোগ করে চলেছেন গোলাম কিবরিয়া মাক্সিম। তবে অলোচনায় রয়েছেন ভিপি আনোয়ার হোসেনও। বিএনপির সাবেক মেয়র হিসেবে তিনিও দলীয় মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী পৌর নির্বাচনে মনোনয়ন দৌড়ে ১০ প্রার্থী পরবর্তী সংবাদ শ্রীবরদীতে কেকেরচর ইউপি উপ-নির্বাচন ॥ চেয়ারম্যান পদে ৩…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads