ads

সোমবার , ৫ অক্টোবর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কেকেরচর ইউপি উপ-নির্বাচন ॥ চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল

খবর টি পড়েছেন : ২৯১
শ্রীবরদীতে কেকেরচর ইউপি উপ-নির্বাচন ॥ চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৪ অক্টোবর রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। ওইসময় মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এনএম সাজ্জিল সাদিক। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দুলাল মিয়া, বিএনপি মনোনীত রফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া।

Shamol Bangla Ads

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করে বিজয় লাভ করেন। ফলে ওই ইউপি’র চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৭ সেপ্টেম্বর খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার ভোট গ্রহণের তারিখ নির্ধারন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে রেললাইনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads