ads

বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাপুটে জয়ে ম্যানসিটির মৌসুম শুরু

খবর টি পড়েছেন : ২২২
দাপুটে জয়ে ম্যানসিটির মৌসুম শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে জয়ে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। উলভসকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডে ব্রুইনে, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন রাউল হিমেনেস। ২১ সেপ্টেম্বর সোমবার প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে সিটি। আর ২০তম মিনিটেই ডে ব্রুইনের সফল স্পট-কিকে লিড পায় সফরকারীরা। ডি-বক্সে তাকে ফাউল করলে পেনাল্টির সুযোগ আদায় করে নেন ওই বেলজিয়ান মিডফিল্ডার।

Shamol Bangla Ads

ম্যাচের ৩২তম মিনিটে দ্বিগুণ হয় ম্যানসিটির। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ মিডফিল্ডার ফোডেন। বিরতির পর ৭৮তম মিনিটে ব্যবধান কমান হিমেনেস। সতীর্থের ক্রসে হেডে থেকে গোলটি করেন এই মেক্সিকান ফরোয়ার্ড। তবে যোগ করা সময়ে জেসুসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরি ‘আ’ : ইব্রার জোড়া গোলে এসি মিলানের… পরবর্তী সংবাদ ‘সাকিব কেন আড়তদার?’

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads