ads

শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সাকিব কেন আড়তদার?’

খবর টি পড়েছেন : ২২২
‘সাকিব কেন আড়তদার?’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, এখন চাল-ডালের পাইকারি আড়তদার। চাল-ডালের আড়তের দোকানে ছোট সিন্ধুকের পাশে ছোট টেবিলের উপর খাতা উপর দু’হাত রেখে কিছু লিখবেন। পাশেই আছে চাল-ডাল-বাদামের স্যাম্পল। তার দুই হাতের আঙ্গুলে বেশকয়েকটি আংটি দেখা যাচ্ছে এবং এক হাতে ঘড়ি। পরনে সাদা রংয়ের ফতুয়া ও সাদা রংয়ের লুঙ্গি। দেখেই মনে হচ্ছে, আপাদমস্ত একজন চাল-ডালের দোকানের আড়তদার মোকামে বসে আছেন।

Shamol Bangla Ads

এমনই একটি ছবি আজ নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিব। ছবিতে কোন ক্যাপশন দেননি তিনি। তবে ছবির ক্যাপশনে ইমোজি দিয়েছেন সাকিব। খুশির ইমোজি। কিন্তু বুঝার উপায় নেই, ছবিটি কিসের। তবে ছবির কমেন্টে ভক্তরা বলছেন, হয়তো আসন্ন কোনো বিজ্ঞাপনচিত্রের ছবি হবে। সাকিব তো অসংখ্য বিজ্ঞাপন করেছেন। তবে এমন সাজে তাকে আগে কখনও দেখা যায়নি। তাছাড়া নিষিদ্ধ হওয়ার পরেও সাকিবের ব্র্যান্ডভ্যালু কমেনি বলে মনে করেন বিশ্লেষকরা।
সাকিবের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেটপ্রেমীরা চিন্তায় ছিলেন। কারণ আগামী মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে, আইসিসি কর্তৃক সাকিবের নিষেধাজ্ঞা। আরও আগেই তিনি ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিকেএসপিএত নিবিড়ভাবে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তিনি কী অনুশীলন করছেন, তা জানার কোনো উপায় নেই। দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নাজমুল আবেদিন ফাহিমের অধীনে আছেন সাকিব। অবশেষে সাকিবের এমন ছবি দেখে ক্রিকেটপ্রেমীরা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাপুটে জয়ে ম্যানসিটির মৌসুম শুরু পরবর্তী সংবাদ শেখ হাসিনা দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এক ইন্দোনেশিয়ান

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads