ads

মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরি ‘আ’ : ইব্রার জোড়া গোলে এসি মিলানের জয়

খবর টি পড়েছেন : ১৮৯
সিরি ‘আ’ : ইব্রার জোড়া গোলে এসি মিলানের জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : যেখানে ২০১৯-২০ মৌসুম শেষ করেছিল ইতালিয়ান ক্লাব এসি মিলান, সেখানেই যেন নতুন মৌসুম শুরু করল তারা। ইতালিয়ান সিরি ‘আ’র নতুন মৌসুমের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে মিলানের ঐতিহ্যবাহী ক্লাবটি। বলোনিয়ার বিপক্ষে ওই জয়ের ২টি গোলই করেছেন জ্বলাতান ইব্রাহিমোভিচ। এর আগে উয়েফা ইউরোপা লিগের বাছাইপর্বের ম্যাচেও মিলানকে জয় এনে দেয়া গোল করেছিলেন ইব্রা। ২২ সেপ্টেম্বর সোমবার রাতে নিজেদের ঘরের মাঠেই জিতেছে এসি মিলান। ওই জয়ের ফলে ২০১৭-১৮ মৌসুমের পর এবারই প্রথম আসরের প্রথম ম্যাচে জয়ের দেখল ক্লাবটি।

Shamol Bangla Ads

ম্যাচের ৩৫ মিনিটের সময় দুর্দান্ত এক হেডারে প্রথম গোলটি করেন ইব্রাহিমোভিচ। থিও হার্নান্দেজের ক্রসে হেডটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটের সময় পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন এ সুইডিশ তারকা ফরোয়ার্ড।

বয়স এখন ৩৮ হয়ে যাওয়ায় গোল ২টি কম হয়েছে বলে মনে করেন ইব্রাহিমোভিচ। তিনি যদি এখন ২০ বছরের তরুণ হতেন, তাহলে ম্যাচটিতে চার গোল হতে পারতো বলে মন্তব্য করেছেন এ ক্ষ্যাপাটে স্ট্রাইকার।

Shamol Bangla Ads

ম্যাচ শেষে তার ভাষ্য, ‘আমি এখনও কাজ করে যাচ্ছি। এটা মাত্রই দ্বিতীয় অফিসিয়াল ম্যাচ গেলো। আমরা জিতেছি। আমি আরও গোল করতে পারতাম। আমি যদি এখন ২০ বছরের হতাম, তাহলে গোল আরও ২টি হতো। আমি বেনজামিন বুটনের মতো। আমি বয়স্ক জন্মেছি, তরুণ হয়ে মারা যাব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাম বদলে ভিলিয়ার্স এখন পরিতোষ পান্ত! পরবর্তী সংবাদ দাপুটে জয়ে ম্যানসিটির মৌসুম শুরু

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads