মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি জননন্দিত নেতা ইকরামুল হক টিটুকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। ১৬ আগস্ট রবিবার বাকৃবি রেজিষ্ট্রার মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আইন অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ কর্তৃক মনোনীত অন্যান্য সিন্ডিকেটের অনান্য সদস্যগণ হলেন- বাকৃবি কৃষি ও প্রকৌশল অনুষদের ডীন, মৎস্য বিজ্ঞান অনুষদের ডীন, পরিকল্পণা কমিশনের সিনিয়র সচিব ড. এম শামসুল আলম, প্রফেসর ইমিরাটস ও সাবেক বাকৃবি উপাচার্য ড. এম এ সাত্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, এসিআই এগ্রি বিজনেসের সিইও ও ব্যস্থাপনা পরিচালক ড. এফ.এইচ আনসারি।

শিক্ষা মন্ত্রণালয়ে সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সচিব সৈদয় আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির অনুমোদন লাভ করে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি জননন্দিত নেতা ইকরামুল হক টিটুকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় বিবৃতিদাতাগণ হলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি এহমেশামুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসন বাবুল, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডাঃ হরিশংকর দাস ও সাধারণ সম্পাদক ডাঃ এইচ. এ. গোলন্দাজ তারা, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, গণকল্যাণ পরিষদের প্রধান নির্বাহী ও জিকেপি কলেজের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের পক্ষে আহবায়ক ড. মোঃ সিরাজুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ. এম এ সালাম ও মো. নজরুল ইসলাম প্রমুখ।




























