ads

মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী আসার পথে ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে : শিশুসহ নিহত ৮

খবর টি পড়েছেন : ২৫৫
নালিতাবাড়ী আসার পথে ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে : শিশুসহ নিহত ৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটী এলাকায় শেরপুরের নালিতাবাড়ীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ৩ সহোদর রেজিয়া বেগম (৫৩), পারুল আক্তার (৪৫) ও নিলুয়ারা বেগম (৫৫), বেগম (৩০) ও তার সন্তান বুলবুলি (৭), রিপা খাতুন (৩০) শামসুল (৬৫) এবং নবী হোসেন (৩০)। নিহতদের বাড়ি ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁও বলে জানা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজার এলাকার আন্দারুপাড়া গ্রামের আবুল হাশেম (৪২) সোমবার রাতে মারা যাওয়ায় তার জানাজায় অংশ নিতে ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ে থাকা তার নানা বাড়ির আত্মীয়-স্বজন মাইক্রোবাস ভাড়া করে নালিতাবাড়ী আসছিল। পথিমধ্যে মাইক্রোবাসটি ফুলপুরের বাশাটী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

এতে এক শিশুসহ ৮ জন মারা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শোক দিবস উপলক্ষে সংসদে ভার্চুয়াল আলোচনা ও দোয়ায়… পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত ॥…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads