ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে অ্যাডভোকেট আনিসুর রহমান খানের অশ্রুসিক্ত বিদায়

খবর টি পড়েছেন : ১৪৫
ময়মনসিংহে অ্যাডভোকেট আনিসুর রহমান খানের অশ্রুসিক্ত বিদায়
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ বিভাগের সর্বজন শ্রদ্বেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খানের জানাজায় অশ্রুসিক্ত মানুষের শ্রদ্ধার্ঘ্য ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে নগরীর গুলকীবাড়ি কবস্থানে তার লাশ দাফন করা হয়। ১৩ আগস্ট বৃহস্পতিবার বাদ জোহর নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজার পূর্বে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করা হয়। এর পরপরই জানাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ৩ জন প্রতিমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, মসিক মেয়র, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

Shamol Bangla Ads

জানাজা শেষে অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খানের কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ বাবু এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু এমপি, নাজিম্ উদ্দিন আহমেদ এমপি, মনিরা সুলতানা মনি এমপি, হাবিবা রহমান খান শেফালী এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি এহতেশামুল আলম, জেলা নাগরিক আন্দোলনের পক্ষে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের পক্ষে আহবায়ক ড. মোঃ সিরাজুল ইসলাম, জেলা জাসদের পক্ষে অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে ডাঃ হরিশংকর দাস ও মাহবুবুল আলম, কর্ণেল নূর খানসহ ময়মনসিংহ ও নেত্রকোণার জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীর সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এর আগে নগরীর জুবলীঘাটস্থ জেলা নাগরিক আন্দোলন অফিসের সামনে বেলা ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত তার মরদেহ রাখা হয়। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষে কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে শোক বই খোলা হয়। সেখানে শোক প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বরেণ্য আইনজীবী, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে প্রধান পূরোধা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদ পরিষদ, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খান (৮৫) বুধবার বিকেল ৫টায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার ১১.৩০ জেলা আইনহজীবী সমিতিতে প্রথম নামাজে জানাজা, দুপুুুর ১২টায় জুবলীঘাটে জেলা নাগরিক আন্দোলন অফিসে শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য তার লাশ রাখা হবে। বৃহস্পতিবার বাদ জো হর আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ঈদগাহ গুলকিবাড়ি কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের বর্ষিয়ান রাজনীতিবিদ আনিসুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর… পরবর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, ডিসি ও শেরপুরের এসপিসহ বিভাগে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads