ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের বর্ষিয়ান রাজনীতিবিদ আনিসুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খবর টি পড়েছেন : ৩০৯
ময়মনসিংহের বর্ষিয়ান রাজনীতিবিদ আনিসুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ বর্ষিয়ান রাজনীতিবিদ, বরেণ্য আইনজীবী, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে প্রধান পূরোধা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদ পরিষদ, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সর্বজন শ্রদ্বেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খানের (৮৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট আনিসুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি মরহুম আনিসুর রহমানের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজন সহকর্মী গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি অনুরূপ বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
১২ আগস্ট বুধবার বিকেল ৫টায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন অ্যাডভোকেট আনিসুর রহমান খান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন। তিনি ময়মনসিংহ শহরের মনমোহন নিয়োগী রোড পন্ডিত পাড়াস্থ ‘ফেরদৌস’ নামীয় বাড়িতে বসবাস করতেন।

Shamol Bangla Ads

জানা যায়, অ্যাডভোকেট আনিসুর রহমান খান ১৯৩৫ সালের ১ নভেম্বর নেত্রকেণার মেদনী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। নেত্রকোণা আঞ্জুমান হ্ইা স্কুলের হেলাল উদ্দিন আহম্মদ তার অ্যাডভোকেট আনিসুর রহমান খানের পিতা এবং মাতা নাম সায়দাতুন্নেসা খানম। মোঃ আনিসুর রহমান খান ১৯৪৪ সালে কোলকাতা খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়াকালীন দ্বিতীয় মহাযুদ্ধে বিমান হামলার আশংকায় নেত্রকেণার আটপাড়ার বানিয়াজান সিটি হ্ইাস্কুলের ভর্তি হয়ে ৯ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরে ১৯৫২ সালে ঈশ্বগঞ্জের আঠারবাড়ি এম.সি হাইস্কুলে ১০ম শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৫৩ সালে মেট্রিকুলেশন পাস করেন এবং ১৯৫৫ সালে নেত্রকোণা কলেজ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫৯ সালে আনন্দ মোহন কলেজ থেকে বিএ পাস করে ওই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। সার্জেন্ট জহুরুল হক হল (তৎকালীন ইকবাল হল) হলে আবাসিক ছাত্র হিসেবে ১৯৬২ সালে এলএলবি পাস করেন। ১৯৬৩ সালের ৮ জানুয়ারি ময়মনসিংহ বারে আইন পেশায় যোগ দেন।
১৯৭৮ সালে মোমেনশাহী ‘ল’ কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খান। ১৯৮৯ সালে একই কলেজে উপাধ্যক্ষ পদে পদোন্নতি পেয়ে ২০০৯ সালে কলেজ থেকে অবসর গ্রহন করেন। ১৯৭৯ সালে প্রথম ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়াও একাধিকবার সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। ১৯৭৯ ও ১৯৮৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন এবং একাধারে ৬বছর বার কাউন্সিলের ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের প্রথম মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের সান্নিধ্যে এসে ১৯৬৩ সালের আওয়ামীলীগে যোগদান করেন অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান খান। ১৯৬৪ সালের বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের ট্রেজারার নির্বাচিত হন। তখন সভাপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ছিলেন ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূইয়া। মহান মুক্তিযুদ্ধে যোগদান করে ভারতের মেঘালয় রাজ্যে গারোহিল ডিষ্ট্রিক্ট মহাদেও ইয়ুথ ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই ক্যাম্প থেকে ৪ হাজার যুবককে রিক্রুট করে সশস্ত্র ট্রেনিংএর জন্য বিভিন্ন ক্রাম্পে পাঠানো হয়। পেশাগত কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দেন।
অ্যাডভোকেট আনিসুর রহমানকে আহবায়ক করে ১৯৮৯ সালের ১৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ। তিনি মৃত্যুর আগপর্যন্ত এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কেন্দ্রীয় পরিদের সভাপতির দায়িত্ব পালন করেন। পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের বিশেষ মর্যাদা হনন করেছেন খালেদা জিয়া :… পরবর্তী সংবাদ ময়মনসিংহে অ্যাডভোকেট আনিসুর রহমান খানের অশ্রুসিক্ত বিদায়

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads