ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশিদের জন্য সহসাই ভারতের ভিসা চালু হবে : ভারতের হাইকমিশনার

খবর টি পড়েছেন : ৩৩৫
বাংলাদেশিদের জন্য সহসাই ভারতের ভিসা চালু হবে : ভারতের হাইকমিশনার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশিদের জন্য সহসাই ভারতের ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। ১৩ আগষ্ট বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রীভা গাঙ্গুলি দাস ওই কথা জানান।

Shamol Bangla Ads

ভারতে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু হচ্ছে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘খুব ইর্মাজেন্সি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনও যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়।’ সাধারণ ভিসা কবে নাগাদ চালু হবে- এ বিষয়ে রীভা গাঙ্গুলি দাস বলেন, ‘সেটা চেষ্টা করছি আমরা। কিন্তু আমরা এটা নিয়ে কাজ করছি।’

তাহলে কী সহসাই খুলছে এ রকম বলা যায়- জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘আশা করি।’

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বলেন, ‘শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করি। কোভিডের সময় আমরা শিপিং মিনিস্ট্রির সঙ্গে একটা সেকেন্ড অ্যাডেনডাম পিআইডব্লিউটিটি (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) সাইন করেছি।

ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা এগ্রিমেন্ট। বুঝতেই পারছেন অনেক পুরনো, সত্তরের দশকের একটা এগ্রিমেন্টের সেকেন্ড অ্যাডেনডাম। এটা অনেকগুলো পোর্ট অব কল অ্যাড হয়েছে। দুটো নতুন রুট অ্যাড হয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছিলাম।’

তিনি বলেন, ‘এটা শো করে আমরা কতটা কমিটেড টু দ্য রিলেশনশিপ। আমাদের দুজন প্রধানমন্ত্রী কতটা কমিটেড টু দ্য রিলেশনশিপ।’ ‘এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সাইন হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন অক্টোবর মাসে। সেই এসওপিটাকে বাস্তবায়ন করা হলো। ফার্স্ট ট্রায়াল রানটা হয়েছে, এখন আমাদের ওটাকে একটু ফাইনালাইজ করতে হবে।

আপনারা জানেন ট্রেন কীভাবে চলছে, কোনো রকমের ডিজরাপশন হয়নি সাপ্লাই চেইনে। বরং অনেক বেশি এফিসিয়েন্সি এসেছে, বাংলাদেশে রেলওয়েতে রেভিনিউ এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে হয় আমাদের ট্রেডে কস্ট কমবে। সার্টেনলি টেকেন টাইম কমে গেছে। জিনিসপত্র আসতে-যেতে যে সময় লাগছিল, সেটা থেকে অনেক কম লাগছে। অনেক অ্যাচিভমেন্ট এই কয়েক দিনে। বলতে একটু সময় লাগবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক গোলাম সারওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ পরবর্তী সংবাদ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মীরজাদি সেব্রিনা ফ্লোরা

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads