সুশ্রী মায়ের রূপ
রোমেল খান
…………………………………..

আমার মায়ের একটি কথা
গাছ-পাকানো ফল,
কথায়-কথায় টপকে পড়ে
রস-মাখানো জল।
আমার মায়ের দন্তগুলি
ঘ্রাণ-ছড়ানো ফুল,
হাসিরমাঝে গন্ধ ছড়ায়
যাই হারিয়ে কূল।
আমার মায়ের হস্তবালা
স্বর্ণ-রুপায় সাজ,
দেখতে যে কী বড্ড লাগে
হস্ত কারুকাজ।
আমার মায়ের ঝুট্টিগাঁথা
শুষ্ক কালো কেশ,
আঁচল মাথায় সবটা সময়
দেখতে লাগে বেশ।
আমার মায়ের দৃষ্টিচোখে
জান্নাতেরই পথ,
যে বাহনে দৃষ্টি মায়ের
শান্তি সেথায় রথ।
আমার মায়ের সবকথাতে
থাকব আমি চুপ,
চুপিসারে দেখব আমি
সুশ্রী মায়ের রূপ।


























