ads

রবিবার , ২৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবেতর জীবন যাপন করছেন শেরপুরের কবি সাহিত্যিকরা

খবর টি পড়েছেন : ২০২
মানবেতর জীবন যাপন করছেন শেরপুরের কবি সাহিত্যিকরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : কবিরা প্রকৃতির সন্তান। প্রকৃতির প্রয়োজনেই যুগে যুগে কালজয়ী কবির আবির্ভব ঘটে। কবি কবিতা না লিখলে আবৃত্তিকার হওয়া যায়না, গীতিকবি গান না লিখলে সুরকার, কন্ঠশিল্পী আর নৃত্যশিল্পী হওয়া যায়না এবং নাট্যকার নাটক না লিখলে নাট্যশিল্পী হওয়াও যায়না। অথচ এই কবি সাহিত্যিকরাই সব সময় অবহেলার শিকার হয়ে আসছেন। অবহেলায় আর বিনা চিকিৎসায় মারা যান তাঁরা। অনেক কবি সাহিত্যিকের বসবাস বলে শেরপুরকে কবি সাহিত্যিকদের শহর বলা হয়। করোনা ভাইরাসের প্রকোপের কারণে কর্মহীন হয়ে পড়া শেরপুরে অনেক কবি সাহিত্যিক ও সাংবাদিক মানবেতর জীবন যাপন করছেন।
কেজি স্কুলে শিক্ষকতা করে, টিউশনি করে, সাংবাদিকতা করে এসব কবি সাহিত্যিক জীবিকানির্বাহ করতেন। কেজি স্কুল বন্ধ, টিউশনি বন্ধ, সংবাদপত্রের প্রকাশনা অনিয়মিত এবং বিজ্ঞাপন প্রদান বন্ধ। আয় উপার্জনের কোন পথ খোলা নেই। বেকার হয়ে পড়া এইসব কবি সাহিত্যিক ও সাংবাদিক অন্য কোন পেশায় বা কর্মে যোগ দিতে না পারায় তারা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। আত্মসম্মানবোধের কারণে হয়তো বা তাঁরা কারো কাছে মুখ খুলে কিছু বলতেও পারছেন না।
এ অবস্থায় শেরপুরের কবি সাহিত্যিক ও সাংবাদিকদের করোনাকালীন সময়ে মানবিক প্রনোদনা দিয়ে সহযোগিতা করার জন্য কবি সংঘ বাংলাদেশ’র সভাপতি, কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ এবং সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. আবদুল আলীম তালুকদার শেরপুর জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বাড়ি থেকে গরুসহ জিনিসপত্র লুটের অভিযোগে সংবাদ… পরবর্তী সংবাদ শেরপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads