ads

বুধবার , ১৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে রাস্তার বেহালদশা! চলাচলে দুর্ভোগে ৬ গ্রামের মানুষ

খবর টি পড়েছেন : ৪৯৪
শ্রীবরদীতে রাস্তার বেহালদশা! চলাচলে দুর্ভোগে ৬ গ্রামের মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসীর

মালেক মল্লিক : শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের রাস্তাটি রয়েছে বেহালদশায়! ওই গ্রামের প্রবেশপথসহ সবগুলো রাস্তাই কাঁচা। ফলে বর্ষাকালে ওই রাস্তাগুলো কর্দমাক্ত হওয়ার কারণে যাতায়াতের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এতে চলাচলে দুর্ভোগে পড়ছে আশেপাশের ৬ গ্রামের মানুষ। এছাড়া ওই রাস্তায় যানবাহন চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, এসব যেন দেখার কেউ নেই। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ওই জনদুর্ভোগ থেকে মুক্তি দেয়।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের সড়কটি বেশ পুরোনো। সড়কের পাশেই রয়েছে বাকসাবাইদ পুরাতন জামে মসজিদ, বাকসাবাইদ ঈদ গাঁ মাঠ। বাকসাবাইদ গ্রামে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। এছাড়া এই গ্রামের ভিতর দিয়ে শিমুলচড়া, কান্দারপাড়া, চাংপাড়া, চরশিমুলচূড়া বাজার, দহেরপাড় বাজারে যাতায়াত করেন হাজারও মানুষ। এছাড়া বাকসাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাউদ্দীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, বাইতুসশরীয়া হাফেজিয়া মাদ্রাসা পড়াশোনার জন্য এলাকার ছেলেমেয়েরা প্রতিদিন এই সড়ক দিয়ে আসা-যাওয়া করতে হয়। এই সড়ক গ্রামের প্রধান সড়ক হওয়ার রাত দিন মানুষের আনাগোনা চলতেই থাকে। গ্রামের বাসিন্দাসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রায় শত শত মানুষের চলাচলের একমাত্র পথ এই কাচা রাস্তা। তারপরও ওই রাস্তাটি পাকাকরণে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সড়কটি কাঁচা থাকার কারণে প্রতিবছর বৃষ্টির মৌসুমে এলেই চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয় এই গ্রামে। অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, মিনি ট্রাক, বাইসাইকেল ইত্যাদি যানবাহন চলাচলের পাশাপাশি মানুষের পায়ে হেঁটে চলারও সমস্যা হচ্ছে। যার ফলে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। ইতোপূর্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সদস্যকে বিষয়টি অবহিত করলেও কোনো সুফল পায়নি এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা চান মিয়া সরকার বলেন, সড়কটি দিয়ে যাতায়াত করা কঠিন। বৃষ্টির মৌসমে আসলেই জনদুর্ভোগের সৃষ্টি হয় । অটোরিক্সা, ভ্যান, মোটর সাইকেল, ইজিবাইক, মিনিট্রাক, বাইসাইকেল ইত্যাদি যানবাহন চলাচলের পাশাপাশি মানুষের পায়ে হেটে চলারও সমস্যা হয়। প্রশাসনের নিকট দ্রূত সমাধানের জন্য দাবি জানাচ্ছি।
এমতাবস্থায় এলাকাবাসী সকলের দাবি সংশ্লিষ্ট কতৃপক্ষ যেন কাঁচা রাস্তাগুলো পাকা করে এই জনদুর্ভোগ থেকে মুক্তি দেয়। এলাকাবাসীর আশা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ তরুণ আটক

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads