ads

বুধবার , ১৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ

খবর টি পড়েছেন : ২৪১
শ্রীবরদীতে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের বিস্তার রোধে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগকে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম দিয়েছে বেসরকারি সংস্থা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪। ১৫ জুলাই বুধবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে আনুষ্ঠানিকভাবে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করা হয়। এর মধ্যে ছিল ১৫ টি প্রতিরক্ষামূলক মেডিকেল গাউন, ১৫টি সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাজিক্যাল গ্লাবস। পরে ইউএনও অফিসে একটি স্মারকলিপি প্রদান করেন।

Shamol Bangla Ads

কম্পাস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে ওইসব গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর প্রকল্প ব্যবস্থাপক সুলভ রিছিল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই সংস্থার বাবেলাকোনা শাখার টিউটর জীবন ¤্রং, দায়ুদ চিসিমি প্রমূখ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কোরবানীর গরুর হাট কাঁপাতে আসছে ‘বাংলার বাহাদুর’ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে রাস্তার বেহালদশা! চলাচলে দুর্ভোগে ৬ গ্রামের মানুষ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads