ads

বুধবার , ১৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ তরুণ আটক

খবর টি পড়েছেন : ২০১
ঝিনাইগাতীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ তরুণ আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (২২) এক তরুণ আটক হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাওয়াকুচা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর একটি দল। স্বপন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

বুধবার র‌্যাবের প্রেরিত এক প্রেস রিলিজে জানানো হয়, দীর্ঘদিন ধরে একটি চক্র ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক বেচাকেনা করে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)’র সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার তাওয়াকুচা বন পাহারাদার চৌকির সামনের এলাকায় অভিযান চালায়। অভিযানে ২৭০টি ইয়াবা ট্যাবলেটসহ স্বপন মিয়াকে হাতেনাতে আটক করে র‌্যাব সদস্যরা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা।
র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া বলেন, আটক স্বপন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে রাস্তার বেহালদশা! চলাচলে দুর্ভোগে ৬ গ্রামের মানুষ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৮ বছরেও নির্মাণ হয়নি বিধ্বস্ত ব্রিজ ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads