ads

বুধবার , ১৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৮ বছরেও নির্মাণ হয়নি বিধ্বস্ত ব্রিজ ॥ দুর্ভোগে হাজারও মানুষ

খবর টি পড়েছেন : ৩৪২
ঝিনাইগাতীতে ৮ বছরেও নির্মাণ হয়নি বিধ্বস্ত ব্রিজ ॥ দুর্ভোগে হাজারও মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া খালের উপর ৮ বছরেও নির্মিত হয়নি বিধ্বস্ত হওয়া ব্রিজ। ওই খালের উপর একটি ব্রিজ নির্মাণের ২ বছর পরই বিধ্বস্ত হয়ে পড়ায় ওই পথে যাতায়াতকারী হাজারও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ২০১১-১২ অর্থবছরে ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রণালয়ের আওতায় ২১ লাখ টাকা ব্যয়ে আল-বেরুনী কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতাসহ গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণে নিম্নমানের ও প্রয়োজনের তুলনায় কম সামগ্রী ব্যবহার করে। ফলে নির্মাণের ২ বছর যেতে না যেতেই ব্রিজটি বিধ্বস্ত হয়ে পরে। এতে মালিঝিকান্দা ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাথে শেরপুর সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিধ্বস্ত সেতুর উপর দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করছে গ্রামবাসীরা। এতে মাঝে মধ্যেই ওই সাঁকোতে যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা।

Shamol Bangla Ads

মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, জলিল মিয়াসহ গ্রামবাসীরা জানান, ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় ওই পথে যাতায়াতকারী প্রায় ১৫টি গ্রামের শত শত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ও গবাদী পশু পারাপারে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ওই ব্রিজের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এখানে ব্রিজ নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ তরুণ আটক পরবর্তী সংবাদ শেরপুরে বজ্রপাতে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলেন…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads