ads

মঙ্গলবার , ৫ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের লক্ষাধিক কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দিলেন মেয়র টিটু

খবর টি পড়েছেন : ৫৯৫
ময়মনসিংহের লক্ষাধিক কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দিলেন মেয়র টিটু
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মোট এক লাখ ১০ হাজার ৫০০ দিনমজুর, বস্তির দুস্থ, পত্রিকার হকারসহ কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীর মানবিক সহায়তা প্রদান করছেন। সরকারি নির্দেশনা মতে, সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠু পরিবেশে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবন, সাবান এবং হ্যান্ডসেনিটাইজার। জীবণের ঝুঁকি নিয়ে নিজে গাড়ি চালিয়ে মেয়র টিটু নিজে কখনো স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিয়েছেন ।

Shamol Bangla Ads

মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ নগরীর একজন মানুষও না খেয়ে থাকবে না। সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের কোথাও সরকারিভাবে এমনভাবে খাদ্যশস্য সহায়তার নজির নেই । একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের কোটি কোটি মানুষের ঘরে ঘরে খাদ্যশস্য পৌছে দেওয়া হচ্ছে। সিটি মেয়র আরো বলেন, ব্যক্তিগত উদ্যোগে দিনমজুর, অসহায়, বয়োবৃদ্ধ, কর্মহীন, প্রতিবন্ধী ও কর্মহীন ৩৫ হাজার প্যাকেট খাদ্য সামগী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সরকারি সহযোগীতায় কাউন্সিলরদের মাধ্যমে ৩৩ ওয়ার্ডে ৭০ হাজার প্যাকেট, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র দেয়া ১ হাজার ৫০০ প্যাকেট, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দেয়া ৪ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট তাকে দেয়া হলে মেয়র তার কর্মীদের মাধ্যমে তা বিতরণ করেন।

মেয়র টিটু আরও জানান, এপর্যন্ত ৩০ হাজার পিস হ্যান্ড স্যানিটাউজার, ৪৪ হাজার পিস মাস্ক, ৫২৫টি স্থানে হাতধোয়ার সাবান ব্লিচিং ড্রাম স্থাপন, সচেতনতায় ২৫ বুথ স্থাপন, প্রচারণায় ১০০টি মাইকে প্রচার ও তিন লাখ লিফলেট বিতরণ, ১০০টি হান্ড স্প্রে দ্বারা জীবাণূ নাশক ছিটানো, গত ২১শে মার্চ হতে প্রতিদিন নগরীর সড়কগুলোতে জীবাণু নাশক স্প্রে, সিভিল সার্জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান ও হাসপাতালের চিকিৎসকদের জন্য গাড়ির ব্যবস্থা, করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবাস প্রদান করা হয়। দেশে প্রথম নগরীর অভ্যন্তরের প্রধান কাচাঁবাজার সরিয়ে ব্রহ্মপূত্র নদের তীরে কাচারিঘাটে স্থানান্তর, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মাধ্যমে ২০ হাজার হতদরিদ্রদের বিনামূল্যে ও কাঁচা বাজার ও শাকসবজি বিতরণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন, এরপরও বলবো, আপনারা নিজ ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আমাদের এই কার্যক্রমকে সহযোগিতা করুন। অযথা কেউ ঘোরাফেরা করবেন না, নিজের পরিবারের এবং দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দেবেন না।
ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু এক প্রতিক্রিয়ায় জানান, সারা বাংলাদেশের জনপ্রতিনিধিদের মাঝে সবচেয়ে বেশী কর্মতৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু। জীবণের ঝুঁকি নিয়ে দিনরাত অসহায়, দুস্থ কর্মহীন সকল শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে মানবতার ফেলিওয়ালা হিসেবে মানবিক সহযোগিতা প্রদান করে দেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাকে নিয়ে আমরা নগরবাসী গর্ববোধ করি। তিনি মহান আল্লাহপাকের কাছে মেয়র টিটু’র জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করেন ।
অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) ড. মোঃ শাহাব উদ্দিন মহাদুর্যোগে প্রায় সকল মানুষ যখন নিজ ঘরে নিরাপদে অবস্থান করছে, ঠিক কখনই বাজি রেখে মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সারা বাংলাদেশে প্রশংসার যোগ্য। এই যোগ্য নেতার জন্য নিরন্তর শুভকামনা করেন তিনি।
জেলা ওয়ার্কর্স পার্টির সভাপতি ডাঃ সুজিত বর্মণ মেয়র টিটু ময়মনসিংহের একমাত্র নেতা যিনি, দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে দুস্থ অসহায় কর্মহীনদের ঘরে ঘরে মানবিক সাহায্য প্রদান করে নজীর স্থাপন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বাজার স্থিতিশীল রাখতে মাল পরিবহনে ওয়ানওয়ে ভাড়ায়… পরবর্তী সংবাদ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদ হত্যার রহস্য উদঘাটন,…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads