ads

রবিবার , ৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘একটি ভাইরাস বুঝিয়ে দিল আসলে আমরা কত ক্ষুদ্র ও অসহায়’

খবর টি পড়েছেন : ৩২৩
‘একটি ভাইরাস বুঝিয়ে দিল আসলে আমরা কত ক্ষুদ্র ও অসহায়’
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরে করোনা আক্রান্ত একজন চিকিৎসকের উপলব্ধি

স্টাফ রিপোর্টার : গত এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছেন শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিসিন ও রিমিউটোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাঃ আলমগীর মোস্তাক আহমেদ। একজন আপাদমস্তক চিকিৎসক হিসেবে তার যেমন রয়েছে সুখ্যাতি, তেমনি একজন সদালাপী ও মানুষপ্রিয় ব্যক্তি হিসেবেও তার রয়েছে পরিচিতি। একজন চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি সবসময়ই অবিচল। জটিল রোগীদের ব্যাপারেও হাল ছাড়ার পাত্র নন তিনি। রোগীকে কাছে নিয়ে রোগটাকে পাত্তা কখনও দেন না। অতি সাধারণ মানুষ থেকে শুরু করে উঁচু তলার মানুষ- সবার গুরুত্বই তার কাছে সমান। জীবন-যাপন করেন সাধাসিধে। ডাঃ আলমগীর মোস্তাক আহমেদের নেতৃত্বেই জেলা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা রোগীদের চিকিৎসা চলে আসছিল। সফলতা আসে প্রথম ধাপেই। জেলায় প্রথম আক্রান্ত ২ নারী তার হাতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। করোনায় আক্রান্ত হওয়ার আগের দিন পর্যন্ত সদর হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে দাপিয়ে দেখেছেন রোগী। কোন উপসর্গ না দেখা দিলেও ইচ্ছে করেই অন্যদের সাথে নিজের নমুনা দিয়েছিলেন করোনা পরীক্ষার জন্য। করোনা পজিটিভ হলে সাথে সাথে নিজ ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘কোন দয়া নয়, সবার কাছে দোয়া চাই’। ২ মে শনিবার বিকেলে আইসোলেশনে থেকে নিজ হাতে লিখে একটি চিঠি পাঠিয়েছেন ক’জন সাংবাদিকের কাছে-চিঠির হুবহু শ্যামলবাংলা২৪ডকম’র পাঠকদের জন্য তুলে ধরা হলো।

Shamol Bangla Ads

‘করোনা শুধুই একটি ভাইরাস। একটি ভাইরাসের কারণে সারা বিশ্ব এক সাথে স্তব্ধ হয়ে গেছে। সম্ভবত পৃথিবীতে এটিই প্রথম ঘটনা। এটিকে মোকাবেলা করার জন্য নিরন্তর চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত একটিও সফল প্রতিষেধক আবিস্কার হয়নি। স্বাস্থ্যকর্মীরাই যেহেতু এই ভাইরাসের বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা, তাই তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশী। এই ধারাবাহিকতায় আমি নিজেও আক্রান্ত হয়ে পড়ি সপ্তাহখানেক আগে। যদিও আমার মারাত্মক কোন ল²ণ ছিল না। তারপরও গত কয়েকটা দিন থেকে চিড়িয়াখানার প্রাণীর মত বন্দি জীবন-যাপন করতে হচ্ছে। আমি ডাক্তার, মানুষকে সাহস ও চিকিৎসা দিই। তারপরও নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা শুনে প্রথমে সামান্য বিচলিত হয়েছিলাম। মুহূর্তেই নিজেকে বাস্তবতায় নিয়ে আসি। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ও পরে একেবারেই ভয় নয়, সচেতন হতে হবে। মানুষ তার নিজেকেই সবচেয়ে বেশী ভালবাসে এটাই হয়তো সত্যি। এই সত্যিটাই আমার ভাবনায় কতটা ধাক্কা খেয়েছে তা অসুস্থ (করোনা) না হলে হয়তো কোনদিনও বুঝতে পারতাম না। আমার আশেপাশের মানুষ আমাকে যে কতটা ভালবাসে, তা এই প্রথম অনুভব করলাম। ধন্যবাদ দিয়ে নয়, আগামী দিনে আরও ভালবাসা দিয়ে জবাব দিতে চাই।
একটি ভাইরাস বুঝিয়ে দিল আসলে আমরা কত ক্ষুদ্র, কতটা অসহায় প্রকৃতির কাছে। অথচ আমরা কত অহংকারী। আমরা মানুষ নিজেদের উপর, প্রকৃতির উপর কত অবিচার করেছি। হয়তো তার শোধ নিচ্ছে প্রকৃতি, চালাচ্ছে শুদ্ধি অভিযান। আমরা পরিকল্পনাকারী, কিন্ত সৃষ্টিকর্তাই যে সর্বোত্তম পরিকল্পনাকারী এটি আবারও প্রমাণ করিয়ে দিলেন তিনি? এটা কত দিন স্মরণ রাখবো এটাই এখন বড় প্রশ্ন। মানুষ সাম্যতা ভাঙ্গে আর প্রকৃতি মহাসাম্যতা রক্ষা করে। করোনা অন্ততঃ মানুষকে এটুকু দেখাতে পেরেছে। এখন মানব সভ্যতার শ্রেষ্ঠ ক্ষমতাবান থেকে শুরু করে ঝুপড়ির ভিখারি সবাই করোনার ভয়ে এক কাতারে।
পরীক্ষায় দেখা গেছে করোনা থেকে দ্রæত সেরে উঠছি। সেরে উঠেই আবার মানুষের মাঝে ফিরে যাবÑদোয়া করবেন সবাই।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আওয়ামী লীগের আর্থিক সহায়তা পেলো ৭ হাজার… পরবর্তী সংবাদ নকলায় আওয়ামী লীগের আর্থিক সহায়তা পেলো ৫ হাজার…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads