স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরের নালিতাবাড়ীতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৭ হাজার ১শ ৯২ হতদরিদ্র-অসহায় মানুষ পেয়েছে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আর্থিক সহায়তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় এমপি বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে তিনিসহ স্থানীয় নেতাদের সহায়তায় গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ওই অসহায় ব্যক্তিদের মাঝে মাথাপিছু ২শ টাকা হারে ১৪ লাখ ৩৮ হাজার ৪শ টাকা বিতরণ করা হয়।
এদিকে ৩ মে রবিবার দুপুরে বিতরণকৃত অর্থের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানের কাছে হস্তান্তর করেন দলীয় নেতারা। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ ও ফারক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।























