ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেধাবী শিক্ষার্থী নাসিমা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ॥ ‘মেয়ে না বাঁচলে আমিও বাঁচবো না স্যার…’

খবর টি পড়েছেন : ২১৫
মেধাবী শিক্ষার্থী নাসিমা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ॥ ‘মেয়ে না বাঁচলে আমিও বাঁচবো না স্যার…’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ‘মেয়ে না বাঁচলে আমিও বাঁচবোনা স্যার…’ এ আকুঁতি নিয়ে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে শেরপুর জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ডে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাসিমার বাবা দরিদ্র ভ্যানচালক নুর ইসলাম।
নাসিমা খাতুন সারাদেশে করোনা আতংকে তার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামে তাদের বাড়িতে আসার পর গত দু’দিন থেকে অসংলগ্ন কথাবার্তা শুরু করে। সেইসাথে জ্বরেও আক্রান্ত হয়। কিন্তু তখন বিষয়টি নাসিমার বাবা-মা বুঝতে পারেনি। এরপর ৩০ মার্চ সোমবার বিকেলে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইসময় কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন টেষ্ট রিপোর্ট দেখে তার ব্রেইন স্ট্রোক হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে স্থানীয় সাংবাদিক ও কবি রফিক মজিদের সহায়তায় এ্যাম্বুলেন্স করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।

Shamol Bangla Ads

এই সেই নাসিমা, যে অনেক কষ্ট ও দারিদ্রের কষাঘাত পেরিয়ে এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করার পর মেধা তালিকায় সপ্তম হয়ে গত বছর নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। কিন্তু অর্থাভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়লে শ্যামলবাংলা২৪ডটকমসহ গণমাধ্যমে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হলে এগিয়ে আসেন নালিতাবাড়ী উপজেলার সন্তান তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ ফারুকসহ অনেকে। ফলে তাদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ার সুযোগ পেয়েছিলো নাসিমা। সে সুস্থ হয়ে তার বাবা-মার মুখে হাসি ফুটিয়ে আবার যেন বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারে এজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নাসিমার মা ও বাবা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ॥ জেলায় করোনা শনাক্ত… পরবর্তী সংবাদ শেরপুরে পৌরসভার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads