ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ॥ জেলায় করোনা শনাক্ত না হওয়ায় স্বস্তি প্রকাশ

খবর টি পড়েছেন : ৪৮১
শেরপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ॥ জেলায় করোনা শনাক্ত না হওয়ায় স্বস্তি প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে শেরপুরসহ একযোগে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেছেন। ৩১ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি রাজশাহী, সিলেট, মাদারীপুর, কক্সবাজার, চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি বিভাগ ও জেলার সাথে যুক্ত হয়ে সরাসরি কথা বলেন।
প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সকালে শেরপুর থেকে যুক্ত ছিলেন জাতীয় সংসদের হুইপ হুইপ আতিউর রহমান আতিক এমপি। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে কনফারেন্স চলাকালে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, ঘাটাইল সেনানীবাসের ১৯ পদাতিক ডিভিশনের মেজর তৌফিকুল বারী, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে হুইপ আতিক কনফারেন্স শেষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অন্যান্যদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি এবং এখন পর্যন্ত কেউ ওই ভাইরাসে আক্রান্ত না হওয়ায় সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন। তবে তিনি সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক স্ব-স্ব অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কাবস্থানের পাশাপাশি দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগণকে আরও সতর্ক হওয়ার… পরবর্তী সংবাদ মেধাবী শিক্ষার্থী নাসিমা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ॥ ‘মেয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads