
“স্বাধীনতা”
শাকিল অাহমেদ সৌরভ
………………………………

স্বাধীনতা কি তা বুঝতে
পেরেছিলাম সেই দিন,
ওরা জুলুম অত্যাচারে
বাজিয়েছে সুখ বীণ।
বড় দরকার ছিলো সেদিন
স্বাধীনতা অামার,
সেই নিপীড়ন,অন্যায়,জুলুম
মনে পড়ে তোমার?
না কি ভুলে গেছো স্মৃতি
স্বাধীনতার কথা?
স্বাধীনতার অর্থ তুমি
মনে রেখো যথা।
স্বাধীনতা বড় দামী
ভুলো না তা তুমি,
রক্ত দিয়ে কেনা যে এ
সোনার জন্মভূমি।
স্বাধীনতা তাকে নিয়ে
ছড়া লেখা কষ্টের!
বিবিধ করো ভাই সকলে
স্বাধীনতা নষ্টের।



























