মৃত সন্তানের চিঠি
গোলাম মোস্তফা

মায়ের কাছে বিচার চাই আমি তোমার ছেলে
ওদের যেন সঠিক বিচার হয় নিয়ে ভর জেলে
মরার পরেই শুনতে পেলাম আমি তোমার ছেলে।
তোমার ছাত্রলীগ যখন আঘাত করেছে রগে রগে পায়ে,
মা বাবা বলেই চিৎকার করেছি আমি, ধরেছি ওদের হাতে-পায়ে।
আমাকে তোমরা ছেড়ে দাও, আমার মা বাবার কাছে আমি অনেক দামি,তবুও ছাড়েনি প্রচন্ড আঘাত করেছে ওরা আমার গায়ে।

আমি ছিলাম মেধাবী বাসতাম ভালো দেশ
ওরা আমায় মারতে মারতে জীবন করলো শেষ।
বাবা-মায়ের ইচ্ছা ছিল হব আমি ডাক্তার
আমার জীবন কেড়ে নিল দিয়ে বারি তক্তার।
বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধেই ভর্তি হলাম বুয়েট
নামাজ আমার নেশা ছিল,ভয় ছিল না বুলেট।
সঠিক পথে চললেই যদি জীবন দিতে হয়
নামাজ-কালাম পড়িলেই যদি শিবির বল তারে
কি জবাব দিবে তোমার ছাত্রলীগ গিয়ে পরপারে।
ছাত্রাবাসের ছেলেগুলি ভয়ে পড়ে না নামাজ
আওয়ামী লীগের ছেলেরা দেখলেই বলে তরা জামাত,
আল্লাহকে তুমি ভয় কর শুনেছি তোমার মুখে
তোমার ছেলেরা আঘাত করলো ঠিক আমার বাবা-মায়ের বুকে। তোমার মৃত সন্তান আবরার।


























