ads

বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাঃ এম হোসেন’র পদ্য ‘আজও পিছু টানে’

খবর টি পড়েছেন : ১৪৫
ডাঃ এম হোসেন’র পদ্য ‘আজও পিছু টানে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজও পিছু টানে
ডাঃ এম হোসেন
(ত্রিবৃত্ত ছন্দে রচিত)

Shamol Bangla Ads

কোথায় গেলো পিঠা পায়েস
মিঠা রসের হাড়ি,
গাঁয়ের পথে চলে না আর
গরু মোষের গাড়ি।

চাষি এখন লাঙল ফেলে
মেশিনে চাষ করে,
রেডিও আর যায় না দেখা
এখন কারো ঘরে।

Shamol Bangla Ads

ঘোমটা দিয়ে কৃষাণ বধু
যায়না দেখি মাঠে,
এই যুগে’তে ঘোমটা খুলে
মেয়েরা যায় হাটে।

ভাটিয়ালীর সুর শুনি না
কোনো মাঝির মুখে,
জারি গানের দিন ফুরালো
প্রিয় দেশের বুকে।

রাখাল ছেলে বাঁশের বাঁশি
হারালো কোন্ খানে?
পুরনো সেই বোশেখ মেলা
আজও পিছু টানে!

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফিরোজ আহমেদ’র কবিতা ‘নদীর তীরে’ পরবর্তী সংবাদ বিশিষ্ট কবি গোলাম মোস্তফা’র ‘মৃত সন্তানের চিঠি’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads