ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জবি’তে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক কমিটি ও পরামর্শ বুথ গঠন

খবর টি পড়েছেন : ১৮৬
জবি’তে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক কমিটি ও পরামর্শ বুথ গঠন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশেষ প্রতিনিধি ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-তে ঐতিহ্যবাহী শেরপুর জেলার ছাত্র- ছাত্রীদের সংগঠন ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর সৌজন্যে শেরপুর জেলার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দানের লক্ষে ১৩ সেপ্টেম্বর শুক্রবার এক উপকমিটি ও পরামর্শ বুথ গঠন করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য শ্রীবরদীর আবু নাঈমকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট এ উপকমিটি গঠন করা হয়। সার্বিক সহযোগিতার জন্য সদা প্রস্তুত উপকমিটির অন্যান্যরা হলেন- শেরপুর সদর উপজেলার রকি, প্রত্যাশা, জিহাদ, মেহেদী ও নূর; নকলা উপজেলার নাহিদ, রিয়াদ ও শাকিল; শ্রীবরদী উপজেলার মারুফ ও আরমান; নালিতাবাড়ী উপজেলার রেদোয়ান ও রিয়াদ মোল্লা।
এর আগে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের কাঠাল তলায় এক সভায় ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার আবু নাঈমকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। কমিটির অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন- আরমান হাসান, আবু রায়হান রকি, রিয়াদ মোল্লা, রাকিবুল ইসলাম রিয়াদ, ওমর আরাবি লিটন, আসলাম হোসাইন, রেদোয়ান আহমেদ, শান রাসেল, আনোয়ার হোসেন আনু ও রাইসুল সরকার ইমন।
শুক্রবার বিকালে ‘শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান জগন্নাথ বিশ্ববিদ্যলয়ে পড়–য়া শেরপুর জেলার সর্বস্তরের শিক্ষার্থী। কমিটির দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের ভর্তি পরিক্ষার সময়সূচি নি¤œরূপ- ইউনিট-৩ (বানিজ্য শাখা), ১৪ সেপ্টেম্বর শনিবার; ইউনিট-২ (মানবিক শাখা), ২০ সেপ্টেম্বর শুক্রবার; ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ২১ সেপ্টেম্বর শনিবার এবং সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর, রবিবারে অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মন্দিরের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী সংবাদ নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা কারাগারে

সর্বশেষ - শিক্ষাঙ্গন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads