ads

বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পদকপ্রাপ্ত, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার দুপুরে শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান।

Shamol Bangla Ads

সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মোহসীনা সোবহান, সদর উপজেলা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর লুৎফর রহমান, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আজমেরী, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী জাতীয় ও বিভাগীয় পর্যায়ে নৃত্য, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং ২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২২ জন ও সাধারণ গ্রেডে ১৭ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী শান্তানন্দ ও তার সহযোগীদের গ্রেফতার… পরবর্তী সংবাদ শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি : ৪…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads