ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা কারাগারে

খবর টি পড়েছেন : ১৯৯
নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা কারাগারে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ৭ম শ্রেণিপড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার পিতা রফিকুল ইসলামকে ওই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম স্থানীয় মৃত আবুল হোসেনের পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, রফিকুল ইসলাম তার অপ্রাপ্তবয়স্ক ও মাদরাসাপড়ুয়া কন্যা রিপা আক্তারকে পার্শ্ববর্তী ছত্রকোনা এলাকার কোন এক ছেলের সাথে বিয়ে দিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে হাজির হয়। ওইসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ কৌশলে পালিয়ে যায়। তবে বিয়ের সকল কার্যক্রম শেষ করে ফেলায় এবং বিয়ে বন্ধ করার কোন সুযোগ না থাকায় কনের পিতা রফিকুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, শনিবার দুপুরে দন্ডপ্রাপ্ত পিতা রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জবি’তে শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক কমিটি ও… পরবর্তী সংবাদ শেরপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি মুহসীন,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads