ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোরশেদ বাঁচতে চায় ॥ চিকিৎসায় প্রয়োজন ১৪ লাখ টাকা

খবর টি পড়েছেন : ৬১০
শেরপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোরশেদ বাঁচতে চায় ॥ চিকিৎসায় প্রয়োজন ১৪ লাখ টাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট শিশু মোরশেদ বাঁচতে চায়। মাত্র ৯ বছর বয়সী শিশু মোরশেদের যখন মাঠে খেলাধূলায় ব্যস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। মোরশেদ শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর রফিকুল ইসলাম ও মুন্নী বেগমের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, হতদরিদ্র দিনমজুর রফিকুল ইসলামের দুই ছেলে-মেয়ের মধ্যে মোরশেদ বড় ও রুমি (৫) ছোট। গত কয়েকমাস আগে মোরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকায় নিয়ে যান বাবা রফিকুল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর মোরশেদের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আর ওই পর্যন্ত চিকিৎসা খরচ যোগান দিতেই সর্বস্বান্ত পিতা রফিকুল। এখন অনেক কষ্টেও মোরশেদের চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়েছে। তার উপর গত কয়েকদিন যাবত মোরশেদের ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেড়ে গেছে মোরশেদের পিতা-মাতার উৎকণ্ঠা। বর্তমানে সে বিএসএমএমইউ’র হিস্টোলজি ও অঙ্কুলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আনোয়ার করিমের তত্ত্বাবধানে ক্যান্সার ভবনের তিনতলার ডি ব্লকের ২৬ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে প্রায় ৩ বছর মেয়াদী দীর্ঘ চিকিৎসা নিতে হবে। এর মধ্যে রয়েছে কেমোথেরাপি, হিমোগ্লোবিন ও দামি ইনজেকশন। এতে খরচ হবে প্রায় ১৩/১৪ লক্ষ টাকা, যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা অসম্ভব। এজন্য মোরশেদকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। বুধবার বিকেলে কান্নাজড়িত কণ্ঠে মোরশেদের বাবা রফিকুল বলেন, ছেলের চিকিৎসার জন্য নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিয়েছি। প্রায় দেড় মাস যাবত আমার ছেলেকে হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছি। এখন আপনাদের সহযোগিতা ছাড়া আমার আর কোনো উপায় নেই।
সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন মোরশেদের বাবা : ০১৯৯৬-০৮৪১৩২ (বিকাশ) ও সঞ্চয়ী হিসাব নং- মোঃ রফিকুল, ০৬৫১১২০১২৪০৭১, আল আরাফাহ ইসলামী ব্যাংক, হেমায়েতপুর শাখা, ঢাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী… পরবর্তী সংবাদ শেরপুরে চুরির ৩ দিন পর মোটরসাইকেল উদ্ধার ॥…

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads