ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৩৯
নকলায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সেরা নার্সারী স্টলের মালিক ও সেরা ফল উৎপানকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের সম্মাননা স্মরক এবং অংশ গ্রহনকারী সকল নার্সারী স্টল মালিকদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, বিএডিসি আলু হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষক আলহাজ্ব কিতাব আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকন।
আলোচনা সভা শেষে জাফা নার্সারী মালিকের হাতে প্রথম, রুমা নার্সারী মালিকের হাতে দ্বিতীয় ও রিয়া নার্সারী মালিক তৃতীয় স্থান অর্জন করায় তাদের হাতে সম্মাননা স্মারক এবং অংশ গ্রহনকারী বারেক নার্সারী মালিক, শাহীন নার্সারী মালিক, কাশেম নার্সারী মালিক, লিপা নার্সারী মালিক, মালিক সমিতির নার্সারী স্টল মালিকদের হাতে শুভেচ্ছা স্মারক (ক্রেষ্ট) তুলে দেওয়া হয়। তাছাড়া ড্রাগন ফল উৎপাদনে বাউসা গ্রামের পারুল প্রথম, বিলাতি গাব উৎপাদনে কৃষ্ণপুরের আব্দুর রশিদ দ্বিতীয়, থাই পেয়ারা উৎপাদনে কায়দা গ্রামের মো. নাজমুল তৃতীয়, কাঁঠাল উৎপাদনে বড় মোজার এলাকার আলহাজ্ব কিতাব আলী চতুর্থ এবং কলা উৎপাদনে পোলাদেশী গ্রামের কৃষি বিষয়ক কবি আব্দুল হালিম পঞ্চম স্থান অধিকার করায় তাদের সকলের হাতে সম্মাননা স্মরক (ক্রেষ্ট) তুলে দেওয়া হয়।
ওইসময় মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন; কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, বিআরডিবি অফিসার মোশাররফ হোসেন, বিভিন্ন স্তরের নেতাকর্মী, উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন এলাকার নার্সারী মালিক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। ৩ দিন ব্যাপী ওই মেলায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুল, ফল, কাঠ ও ঔষুধী বৃক্ষের বেশ কয়েকটি স্টল স্থাপন করা হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলায় কে হচ্ছেন নৌকার কাণ্ডারি পরবর্তী সংবাদ শেরপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মোরশেদ বাঁচতে চায়…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads