ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইয়ুব আকন্দ বিদ্যুৎ’র পদ্য ‘গহীনে আগুন’

খবর টি পড়েছেন : ১৯৬
আইয়ুব আকন্দ বিদ্যুৎ’র পদ্য ‘গহীনে আগুন’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
সুখের গহীনে দুঃখের গহীনে
দেহের গহীনে মনের গহীনে
ধ্যানের গহীনে কামের গহীনে

Shamol Bangla Ads

গহীনে কেবলি আগুন আগুন

ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
বোধের গহীনে জ্ঞানের গহীনে
সুপ্তির গহীনে মুক্তির গহীনে
আস্তির গহীনে নাস্তির গহীনে

Shamol Bangla Ads

গহীনে কেবলি আগুন আগুন

ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
খেদের গহীনে জেদের গহীনে
শোকের গহীনে জ্বরার গহীনে
শ্লেষের গহীনে ক্লেশের গহীনে

গহীনে কেবলি আগুন আগুন

ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
মাটির গহীনে জলের গহীনে
বনের গহীনে মাঠের গহীনে
রোদের গহীনে বৃষ্টির গহীনে

গহীনে কেবলি আগুন আগুন

ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
সৃষ্টির গহীনে কৃষ্টির গহীনে
দৃষ্টির গহীনে শ্রুতির গহীনে
প্রীতির গহীনে নীতির গহীনে

গহীনে কেবল আগুন আগুন
ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
সত্যের গহীনে মিথ্যার গহীনে
মিঠার গহীনে তিতার গহীনে
টকের গহীনে ঝালের গহীনে

গহীনে কেবলি আগুন আগুন

ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
আলোর গহীনে কালোর গহীনে
ছবির গহীনে কবির গহীনে
শত্রুর গহীনে বন্ধুর গহীনে

গহীনে কেবলি আগুন আগুন

ঢুকতে ঢুকতে ঢুকেছি গহীনে
ছায়ার গহীনে মায়ার গহীনে
দয়ার গহীনে দানের গহীনে
খলের গহীনে ছলের গহীনে
গহীনে কেবলি আগুন আগুন—–

Need Ads
পূর্ববর্তী সংবাদ মইনুল হোসেন প্লাবন’র পদ্য ‘দয়াল চাঁদের গল্প’ পরবর্তী সংবাদ সম্পা রাণী দে’র কবিতা ‘দুনিয়ার নিয়তি’

সর্বশেষ - সাহিত্য

Shamol Bangla Ads
Shamol Bangla Ads