ads

শুক্রবার , ৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানীর ঈদকে সামনে রেখে শেরপুরে বিক্রি বেড়েছে ফ্রিজের

খবর টি পড়েছেন : ২২৭
কোরবানীর ঈদকে সামনে রেখে শেরপুরে বিক্রি বেড়েছে ফ্রিজের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আজহায় পশু কোরবানির বিষয়টি মুখ্য থাকায় এ ঈদকে ঘিরে ফ্রিজ কেনাটাই প্রাধান্য পায়। তাই শেরপুরেও এ ঈদকে সামনে রেখে বিক্রি বেড়েছে ফ্রিজের। শহরের বিভিন্ন ফ্রিজের শোরুম ঘুরে দেখা যায়, কেউ কোরবানির মাংস রাখার জন্য ডিপ ফ্রিজ কিনছেন, কেউ ফ্রিজের ব্র্যান্ড পাল্টাতে নতুন ফ্রিজ কিনছেন। সচেতন ক্রেতারা ফ্রিজের দাম যাচাই-বাছাই করার পাশাপাশি কোন ব্র্যান্ড কী ধরনের ছাড় দিচ্ছে, কী ধরনের উপহার ও সুযোগ-সুবিধা দিচ্ছে, সেটাও বিবেচনায় নিচ্ছেন। এর পাশাপাশি ক্রয়পরবর্তী সেবাসমূহের প্রতিও নজর দিচ্ছেন ক্রেতারা।
শহরের এলজি-বাটারফ্লাই, সিঙ্গার, সনি র‌্যাংগস, ওয়ালটন, যমুনাসহ বিভিন্ন শো-রুমে ঘুরে ঘুরে ক্রেতারা ফ্রিজ দেখছেন। ঈদের আমেজ ছড়াতে কিছু দোকান সাজানো হয়েছে বিভিন্ন রঙের ফিতা দিয়ে। স্থানের অভাবে শো-রুমের বাইরেও ফ্রিজ সাজিয়ে রাখতে দেখা গেছে।
শহরের রঘুনাথবাজার এলাকার সিঙ্গার শো-রুমে ঘুরে ঘুরে ফ্রিজ দেখছিলেন গৌরীপুর মহল্লার মনিরুজ্জামান রাসেল ও চকপাঠক এলাকার আতিয়া আক্তার আখি। তারা ঈদ উপলক্ষে নতুন ফ্রিজ কিনতে এসেছেন। পছন্দসই ব্র্যান্ডের ফ্রিজের দাম যাচাই করতে এ-দোকান সে-দোকান ঘুরছেন। তারা জানান, বাসায় ফ্রিজ থাকলেও সেগুলো পুরাতন হয়ে যাওয়ায় এবং কোরবানীর ঈদ উপলক্ষে নতুন ডিপ ফ্রিজ কিনতে এসেছেন।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে ফ্রিজের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন শোরুমের ম্যনেজাররা। এ ছাড়া ক্রেতা আকর্ষণের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজে নানা ছাড় ও সুবিধা দেওয়া হচ্ছে। সিঙ্গার শো-রুমের ম্যানেজার জসিম উদ্দিন বাদল বলেন, কোরবানীর ঈদ উপলক্ষে ফ্রিজের বিক্রি আগের তুলনায় বেড়েছে। এছাড়া ক্রেতা টানতে আকর্ষণীয় ছাড়, স্ক্র্যাচ কার্ডসহ বিভিন্ন অফারও রয়েছে। তিনি আরও জানান, ক্রেতাদের পুরাতন ফ্রিজ বদলে একটা মূল্য ধরে নতুন ফ্রিজও দেওয়া হচ্ছে। এলজি-বাটারফ্লাই শো-রুমের ম্যানেজার স্বপন কর্মকার জানান, কোরবানীর ঈদকে সামনে রেখে সাধারণত শেষের ৪/৫ দিন বিক্রি বেশি হয়। এ উপলক্ষে আমাদের বিভিন্ন ছাড় ও ক্যাম্পেইন চলছে। দামও কমানো হয়েছে। এছাড়া ক্রেতারা ফ্রিজ কিনে উপহার হিসেবে এসি, এলইডি টিভি কিংবা ফ্রিজ পাবার পাশাপাশি বিকাশ পেমেন্টে ১০ শতাংশ নিশ্চিত ছাড় পাচ্ছেন।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার পরবর্তী সংবাদ জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads