ads

শুক্রবার , ৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৫
জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে এক দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার জুম্মার নামাজের পূর্বে শেরপুর সাব-রেজিষ্টার অফিস জামে মসজিদে আয়োজিত ওই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি পচাত্তরের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। দোয়া শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, ধর্ম সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-প্রচার সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, শহর আওয়ামী লীগের উপদেষ্টা আবিদুজ্জামান পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোরবানীর ঈদকে সামনে রেখে শেরপুরে বিক্রি বেড়েছে ফ্রিজের পরবর্তী সংবাদ কোরবানীর ঈদে শেরপুরে জমে উঠেছে মশলার বাজার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads