শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শনিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৌর শহরের নার্সারি মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। এতে মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে বিজয়ী হয়। আর বালিয়াচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলে ১-০ গোলে মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে বিজয়ী হয়। পরে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুস শিহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা কাল্বের সভাপতি আমানউল্লাহ হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহসহ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

























