ads

শনিবার , ২০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বেতমারি বেড়িবাঁধ ভেঙ্গে ৩০ হাজার মানুষ পানিবন্দি ॥ তলিয়ে গেছে আবাদ ফসল

খবর টি পড়েছেন : ৪১৫
শেরপুরে বেতমারি বেড়িবাঁধ ভেঙ্গে ৩০ হাজার মানুষ পানিবন্দি ॥ তলিয়ে গেছে আবাদ ফসল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি শেরপুর ফেরিঘাট পয়েন্টে বিপদসীমার ১.৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শেরপুর জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্রের শাখা মৃগী নদীতে পানির প্রবল চাপে সদর উপজেলার বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারি বেড়িবাঁধ প্রায় ২শ ফুটের মতো ভেঙ্গে গেছে। এতে বেতমারি, চরখারচর, ঘুঘুরাকান্দিসহ আশপাশের ৫ গ্রামের ৩০ হাজার মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে খুনুয়া-ঘুঘুরাকান্দি সড়ক তলিয়ে যাওয়ায় ও কয়েকস্থানে ভাঙনের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে পোড়ার দোকান ও শিমুলতলি ডাইভারশনের উপর দিয়ে প্রায় ৮ ফুট উচ্চতায় বন্যার পানি প্রবাহিত হওয়ায় শেরপুর-জামালপুর মহাসড়কে দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পানিতে বাড়ি-ঘর ও ধানক্ষেতের বীজতলা ও আবাদকৃত সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাড়ছে বন্যার পানি, শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ॥… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads