ads

শনিবার , ২০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৯০
শেরপুরে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার পানিতে ডুবে নুপুর আক্তার (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জুলাই শনিবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া নামাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নুপুর স্থানীয় নয়ন মিয়ার মেয়ে। এ নিয়ে জেলায় গত কয়েকদিনের বন্যায় ১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৭জনই শিশু। নিহতদের মধ্যে শেরপুর সদরে ৪ জন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ৩জন করে রয়েছে।
চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ জানান, শনিবার দুপুরে কয়েকজন শিশুর সাথে কলা গাছের ভেলা দিয়ে খেলা করার জন্য বাড়ির সামনে বন্যার পানিতে নামলে ডুবে যায় নূপুর। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে দমকল বাহিনীকে খবর দিলে শেরপুর দমকল বাহিনীর কর্মীরা গিয়ে পানি থেকে নূপুরের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সুবল চন্দ্র দেবনাথ বলেন, পানিতে ডুবে শিশু নিখোঁজের খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় নূপুরের লাশ উদ্ধার করি। উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন বন্যার পানি অনেক বেশি। শিশুদের প্রতি আপনাদের সচেতনতা ও সার্বক্ষণিক নজর রাখতে হবে, যেন তারা পানিতে না যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads