ads

বুধবার , ১৯ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ঝালকাঠীর পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন শেরপুরের মেয়ে ফাতিহা ইয়াসমিন

খবর টি পড়েছেন : ৮৬৩
এবার ঝালকাঠীর পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন শেরপুরের মেয়ে ফাতিহা ইয়াসমিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ এবার ঝালকাঠী জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন শেরপুরের মেয়ে ফাতিহা ইয়াসমিন ডলি। ২০ জুন বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বুধবার তিনি ঝালকাঠীতে পৌঁছেছেন। এর আগে ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তার রদবদলের আওতায় তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদ থেকে ঝালকাঠীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
জানা যায়, ফাতিহা ইয়াসমিন ডলি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং এলাকার ধনাঢ্য ও সমাজসেবী আলহাজ্ব মরহুম আবুল মুনসুর তালুকদার ও আলহাজ্ব ছাহেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও কাকরকান্দি ইউনিয়নের দু’দফায় নির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল তার মেজোভাই। ডলি ২০১৭ সালের ১৪ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে ২৪তম বিসিএস-এ পুলিশে যোগ দেন। তার স্বামী রফিকুল ইসলাম একজন প্রকৗশলী। পারিবারিক জীবনে তাদের ২ ছেলে সন্তান রয়েছে। শিক্ষাজীবনে ধাপে ধাপে কৃতিত্বের পাশাপাশি কর্মজীবনেও তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮-তে জাতিসংঘ মিশনে বিশেষ অবদান রাখায় ‘পিস কিপিং মিশন’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন।
ঝালকাঠীতে বদলির বিষয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ডলি শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, আধুনিক পুলিশ আইন-শৃঙ্খলা বিষয়ক কর্মকা-ের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নেও কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমিও দেশ ও জাতির মঙ্গলের স্বার্থে নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালনের চেষ্টা করছি। কোন জেলায় কাজ করার বিষয়টি নিঃসন্দেহে ভিন্ন অভিজ্ঞতার। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে সমন্বিত প্রয়াসের মাধ্যমে এলাকাটিকে শান্ত ও সুন্দর করে গড়ে তুলতে কাজ করব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লক্ষাধিক… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads