ads

বুধবার , ১৯ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লক্ষাধিক শিশুকে

খবর টি পড়েছেন : ২০৫
শেরপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লক্ষাধিক শিশুকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সভায় জানানো হয়, আগামী ২২ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় ৬-১১ মাস বয়সী ২২ হাজার ১১৯ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৯ হাজার ৭২৯ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১ হাজার ৮৪৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৩৫৪ টি স্থায়ী ও ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১ হাজার ৩৫৯টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২ হাজার ৭১৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় উপজেলা চেয়ারম্যান পদে বোরহান, ভাইস-চেয়ারম্যান পদে সারোয়ার… পরবর্তী সংবাদ এবার ঝালকাঠীর পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন শেরপুরের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads