ads

মঙ্গলবার , ৭ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অসহায় বিধবা হাজেরার হার্টের দু’টি ভাল্ব নষ্ট ॥ প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ৬ লাখ টাকা

খবর টি পড়েছেন : ৩৭২
অসহায় বিধবা হাজেরার হার্টের দু’টি ভাল্ব নষ্ট ॥ প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ৬ লাখ টাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাতজ্বরজনিত জটিল হৃদরোগে আক্রান্ত অসহায় বিধবা হাজেরা খাতুনের (৪৫) হার্টের দু’টি ভাল্ব নষ্ট হয়ে গেছে। হাজেরা শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্বঝিনিয়া গ্রামের মৃত এন্তাজলের স্ত্রী। ২০০৭ সালে হাজেরার স্বামী মারা যান। একমাত্র ছেলে আব্দুল হালিম মানসিক প্রতিবন্ধী। তার পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। থাকার সামান্য ভিটেমাটি ছাড়া কোন কৃষিজমিও নেই। আর্থিক অনটনে বিপর্যস্ত হাজেরার চিকিৎসা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। ইতোপূর্বে আত্মীয়-স্বজনের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার (হাজেরা) হার্টের দুটি ভাল্ব প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন ৬ লাখ টাকা। কিন্তু এ অসহায় বিধবা নারীর পক্ষে ওই টাকা সংগ্রহ করা কোনভাবেই সম্ভব নয়। তাই তার (হাজেরা) বড় ভাই আব্দুল মান্নান সমাজের সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। অন্যথায় অর্থাভাবে বিনা চিকিৎসায় হাজেরার জীবন প্রদীপ নিভে যাবে।
হাজেরাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আব্দুল মান্নান, হিসাব নম্বর: ২০৫০১৮৮০২০০৫১৭৯০৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শেরপুর শাখা, জেলা: শেরপুর। ডাচ্বাংলা ব্যাংক হিসাব নম্বর: ০১৮৩৫৯৮৫৪৯৬৫। মোবাইল নম্বর: ০১৯২১৯০১৯৩০।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান… পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads