ads

বুধবার , ৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৭০
শেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘# ভালোবাসা’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস এবং প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের মাধবপুরস্থ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন রেডক্রিসেন্ট জেলা ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওইসময় রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, যুব রেড ক্রিসেন্টের সাবেক প্রধান নুর-ই-আলম চঞ্চলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও রেডক্রস, রেডক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহণে র‌্যালিটি কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে রেড ক্রিসেন্টে কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমকে সাথে নিয়ে জেলা সদর হাসপাতালে রোগীদের মাঝে খাদ্য বিতরণ করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অসহায় বিধবা হাজেরার হার্টের দু’টি ভাল্ব নষ্ট ॥… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads