স্টাফ রিপোর্টার ॥ এবার বঙ্গবন্ধু ফেলোশিপ পেয়েছেন শেরপুরের কলেজ শিক্ষক পার্থ সারথী কর। গত ১০ এপ্রিল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে ফেলোশিপের চেক তুলে দেন। পার্থ শহরের দুর্গানারায়ণপুর এলাকার শান্তি রঞ্জন কর ও ঝর্না করের একমাত্র সন্তান। তিনি জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও জেলা কলেজ শিক্ষক ফাউন্ডেশনের সহ-সভাপতি।
জানা যায়, পার্থ সারথী কর বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রোনমী বিভাগের প্রফেসর ড. রাশেদুর রহমানের তত্ত্বাবধানে পিএইচডি ফেলো হিসাবে গবেষণা করছেন। তিনি চরাঞ্চলের ইকোসিষ্টেমে টেকসই ও লাভজনক কৃষি নিয়ে গবেষণা করছেন। তার গবেষণার শিরোনাম হচ্ছে, Productivity and Economic Profitability of Baby Corn- Legumes Intercropping systems under selected charland of Sherpur District.
পার্থ সারথী কর জানান, তার গবেষণা কার্যক্রম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাষ্ট থেকে প্রাপ্ত অর্থায়নে পরিচালিত হয়ে আসছে।

























