ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ

খবর টি পড়েছেন : ১৯৩
নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার মরিচপুরান ইউনিয়নের রাবারড্যাম এলাকার জামিরাকান্দায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ওই অভিযান চালান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরপাড়া এলাকার ভোগাই নদী থেকে বালু উত্তোলন করে রাস্তায় স্তুপ করে রেখেছিল ব্যাবসায়ীরা। জামিরাকান্দা এলাকায় স্থাপিত দেশের অন্যতম বৃহৎ রাবারড্যাম এলাকায় কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করায় মানুষ চলাচলের রাস্তায় সমস্যা হচ্ছিল। এতে ওই রাস্তায় মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিল এলাকাবাসী। এমন অভিযোগের প্রেক্ষিতে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ওই এলাকায় অভিযান চালিয়ে উত্তোলনকৃত বালুর ৩টি স্থানে স্তুপিকৃত আনুমানিক ১০/১২ হাজার সিএফটি বালু জব্দ করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, উত্তোলনকৃত বালু জব্দ করে যোগানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা মিয়ার জিম্মায় রাখা হয়েছে। আগামীকাল বুধবার ওই বালু জনসম্মুখে নিলামে বিক্রি করা হবে। এছাড়া এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু ফেলোশিপ পেলেন শেরপুরের সন্তান পার্থ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads