ads

শনিবার , ২৪ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় যুব পদক পেলেন সফল আত্মকর্মী শেরপুরের ইছমেতারা

খবর টি পড়েছেন : ৩৬৮
জাতীয় যুব পদক পেলেন সফল আত্মকর্মী শেরপুরের ইছমেতারা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ সফল আত্মকর্মী হিসেবে এবার জাতীয় যুব পদক পেয়েছেন শেরপুরের ইছমেতারা সরকার। কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানের স্বীকৃতিস্বরূপ সারাদেশের মধ্যে তিনি দ্বিতীয় স্থান লাভ করেছেন। এবারের জাতীয় যুব দিবসে (১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে জাতীয় যুব পদক তুলে দেন।
জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকড়িয়া ইউনিয়নের বাদাতেঘরিয়া গ্রামে কৃষক পরিবারের জন্মগ্রহণ করেন ইছমেতারা সরকার। বাবা মৃত ইউনুছ আলী সরকার ও মোছা. হাসনারা বেগমের ৫ সন্তানের তিনি দ্বিতীয়। বড়ভাই কোন কর্মে নিয়োজিত না থাকায় পরিবারের দ্বিতীয় সন্তান হিসেবে এসএসসি পাশের পরই সংসারে অসুস্থ্য পিতার দায়িত্ব নিতে হয়। এজন্য তিনি বিসিক হতে ১৯৮৮ সালে ৩ মাস প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে পোষাক তৈরীর মাধ্যমে সীমিত উপার্জন করতে থাকেন। ইতোমধ্যে প্রতিবেশী এক বোন যৌতুকজনিত কারণে তালাকপ্রাপ্ত হয়ে পরিবারের বোঝা ও সামাজিকভাবে ঘৃণিত হলে তার অসহায়ত্ব তাকে ভাবিয়ে তুলে। তিনি তালাকপ্রাপ্ত ওই বোনকে সাথে নিয়ে ১৯৯৯ সালে শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরে ৪ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেন। সেই সেলাই প্রশিক্ষণে বিশেষ দক্ষতার পরিচয় দেন ইছমেতারা। এ দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন ‘বাংলার পণ্য হস্তশিল্প প্রকল্প’। কর্মসংস্থান ব্যাং ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহযোগিতায় ইছমেতারা সরকার তাঁর প্রকল্পের কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন। তার পর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। নিজের নিরলস শ্রম ও যুগোপযোগি পরিকল্পনায় তিনি এখন আত্মনির্ভরশীল হয়ে সামাজিক মর্যাদা পেয়েছেন।
আত্মকর্মী ইছমেতারা সরকার জানান, বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্ত ৬ জন পুরুষ ও ১৩ জন মহিলা কর্মী কাজ করছেন। তাঁর প্রকল্পে কাজ করে ১৮ জন যুব উদ্যোক্তা আত্মকর্মী হিসেবে সফল হয়েছেন। তাঁর প্রকল্পের বর্তমান মূলধন প্রায় ২৭ লাখ ২৬ হাজার টাকা এবং নীট আয় ৮ লাখ ২২ হাজার টাকা। বাংলার পণ্য হস্তশিল্প প্রকল্পটি পরিচালনার পাশাপাশি তিনি সমাজ সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে ‘বহুমুখি সমাজ উন্নয়ন সংস্থা’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর মাধ্যমে তিনি নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন রোধ, যৌতুক বিরোধী কর্মসূচি, লিঙ্গ বৈষম্য দুরিকরণ, প্রতিবন্ধী উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, বহুবিবাহ, বাল্যবিবাহ সহ সামাজিক কার্যক্রমের বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছেন। দারিদ্র বিমোচনে পরিবার ভিত্তিক বাড়তি আয় অর্জনে স্থানীয় সুযোগ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করণ, পতিত জলাশয়ে মৎস্য চাষ, নার্সারি স্থাপন, হাঁস-মুরগী পালন, গবাদি পশুপালন, শাক-সব্জী চাষ, দেশীজাতের ফল চাষ, হস্তশিল্প প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর কার্যক্রমে উৎসাহিত হয়ে স্থানীয় যুবরা আত্মকর্মে উদ্বুদ্ধ হচ্ছে।
আতকর্মী ইছমেতারা সরকার বলেন, নারী বলে নিজেকে অসহায় ভাবা যাবে না। নিজের একটা স্বপ্ন থাকতে হবে। নিজের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে। পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে কোন বাঁধাকেই আর বাঁধা মনে হবে না।
শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর-রশীদ বলেন, ইছমেতারা সরকার অত্যন্ত পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী একজন নারী। তার মনোবল অকে দৃঢ়। সে একদম তৃণমুল থেকে ওঠে এসেছে। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সে আত্মকর্মী হয়েছে। সে একজন অনুকরনীয় আত্মকর্মী। জাতীয় যুব পুরষ্কার অর্জন তার পরিশ্রম আর সংগ্রামের ফসল। সারাদেশের যুব আত্মকর্মীদের সাথে প্রতিযোগিতা করে নিজের যোগ্যতা বলেই সে এ পুরষ্কার অর্জন করেছে। এটা ওর জন্য একটা ‘এচিভমেন্ট’ (অর্জন)। একইসাথে শেরপুরবাসী এবং শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের জন্যও একটা সুনাম ও সম্মানের। এর আগে সে সফল জয়িতার পুরস্কার পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সাংবাদিক সমিতির কমিটি গঠন ॥ সভাপতি রফিকুল,… পরবর্তী সংবাদ শেরপুরে সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads