ads

শনিবার , ২৪ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শনিবার বিকেলে সূর্যদী এ আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই স্মরণসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি।
স্মরণসভা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য এম.এ হাশেমের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. মুখলেসুর রহমান আকন্দ, জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন প্রমুখ।
কি ঘটেছিল সেদিন ঃ ২৪ নভেম্বর ১৯৭১; সকাল ৮টা। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে ছায়া সুনিবিড় শান্ত গ্রাম সূর্যদী। ওইদিন গ্রামবাসীরা কেউ বাড়ির উঠানে শীতের মিষ্টি রোদ পোহাচ্ছেন, আবার কেউবা কৃষিকাজ নিয়ে মাঠে ব্যস্ত। ওই সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত বৃহত্তর ময়মনসিংহের আলবদর প্রধান মুহাম্মদ কামারুজ্জামানের নির্দেশে স্থানীয় রাজাকারদের দেয়া তথ্যের ভিত্তিতে জিপ আর ট্রাক বোঝাই পাকিস্থানি হানাদার বাহিনী গ্রামটিতে হামলা করে। লোকজন কিছু বুঝে ওঠার আগেই হানাদার বাহিনী ছুড়তে থাকে এলোপাতাড়ি গুলি। এক সময় রক্তের নেশায় উন্মুখ হিংস্র হায়েনাদের হাত থেকে তাদের রক্ষা করতে নিজেদের নিশ্চিত মৃত্যু জেনেও ওই দিন আত্মগোপনে থাকা ওই গ্রামেরই বাসিন্দা মাত্র ৬ বীর মুক্তিযোদ্ধা ‘গিয়াস কোম্পানি’র মুক্তিযোদ্ধা সোহরাব আলী, আবদুল খালেক, ফজলুর রহমান, হাবীবুর রহমান, মমতাজ উদ্দিন ও আবুল হোসেন সামনে এগিয়ে যান। যাকে যেখানে পেয়েছে সেখানেই পাখির মতো গুলি করে হত্যা করেছে পাক সেনারা। এদিকে স্কুল মাঠে লাইনে দাঁড় করানো নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করার নির্দেশ দেয় পকিস্তানি এক সেনা কর্মকর্তা। ঠিক ওই সময়ে গ্রামের একটি ধানক্ষেতে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন দূর থেকেই ফাঁকা গুলি করতে থাকেন। ওই সময় পাকবাহিনীরা লাইনে দাঁড় করানো লোকদের ফেলে রেখে ছুটে যায় ওই মুক্তিযোদ্ধার সন্ধানে। পরে পার্শ্ববর্তী খুনুয়া চরপাড়া গ্রামের ওই মুক্তিযোদ্ধা আফসার উদ্দিনকে সূর্যদী গ্রামের একটি ধানক্ষেতে নির্মমভাবে হত্যা করে। সেই সাথে শহীদ হয় গ্রামের মোট ৪৯ জন নিরীহ গ্রামবাসী। এজন্য ২৪ নভেম্বর শেরপুরবাসীর কাছে এক ঐতিহাসিক স্মরণীয় দিন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় যুব পদক পেলেন সফল আত্মকর্মী শেরপুরের ইছমেতারা পরবর্তী সংবাদ শেরপুরে রোটার‌্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads