ছাত্রলীগ নেতা শ্রাবণের সহযোগিতায় সু-চিকিৎসা পেলো শেরপুরের দরিদ্র শিক্ষার্থী

খবর টি পড়েছেন : ৫০৬
ছাত্রলীগ নেতা শ্রাবণের সহযোগিতায় সু-চিকিৎসা পেলো শেরপুরের দরিদ্র শিক্ষার্থী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের পুত্র শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণের সহযোগিতায় সু-চিকিৎসা পেয়েছে মোঃ আলিম (১১) নামে এক শিক্ষার্থী।
জানা যায়, শেরপুর শহরের চকপাঠক এলাকার দরিদ্র দিনমজুর খোরশেদ আলম ও আমেনা বেগমের ষষ্ঠ শ্রেণি পড়–য়া ছেলে আলিম জন্মের পর থেকেই কিডনিতে PU J Obstraction রোগে ভুগছিল। আলিমের বাবা-মা আর্থিক অস্বচ্ছলতার কারণে তার সঠিক চিকিৎসা করাতে পারছিলেন না। একসময় আলিমের বাচার আশা ছেড়েই দিয়েছিলেন। পরবর্তীতে তিনি যোগাযোগ করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের পুত্র শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবণের সাথে। পরবর্তীতে শ্রাবণ আলিমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন এবং তাকে ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ রূপস এর তত্ত্বাবধানে রাখেন। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বোর্ড গঠন করে ৬ অক্টোবর আলিমের কিডনিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীও আলিমের খোঁজখবর নিয়ে সার্বিক সহযোগিতা করেন এবং তাকে দেখতে যান। বর্তমানে আলিম সম্পূর্ণ সুস্থ হয়ে শেরপুরে ফিরে এসেছে ।
আলিমের বাবা খোরশেদ আলম তার ছেলের সু-চিকিৎসার জন্য গোলাম রব্বানী ও শ্রাবণের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী শপথ নিল এক হাজার শিক্ষার্থী পরবর্তী সংবাদ নকলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads
Shamol Bangla Ads