নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সবার জন্য চক্ষু সেবা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিএনএসবি চক্ষু হাসপাতালের নকলা ইউনিটের আয়োজনে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র প্রাঙ্গন থেকে দৃষ্টি পদযাত্রার এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালিতে ও সচেতনতামূলক আলোচনা সভায় নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মো. শফিকুল হাসান রুবেল, বিএনএসবি চক্ষু হাসপাতালে কর্মরত নাজমুস সাকিব, আবু সাঈদ তানিম, মির্জা মাসুদ, নকলা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























