ads

বৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ২৫৩
শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন চ্যাম্পিয়ন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের খেলায় শেরপুর সদরে চ্যাম্পিয়ন হয়েছে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন একাদশ। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন একাদশ ২-১ গোলে চরমুচারিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। বেতমারি-ঘুঘুরাকান্দির পক্ষে রিপন ও মাজেদুল এবং চরমুচারিয়ার পক্ষে নুরনবী গোলগুলো করেন। বেতমারি-ঘুঘুরাকান্দি ইউুনয়নের সাবিদ মিয়া প্রতিযোগিতায় ৪ গোল করে সেরা গোলদাতার পুরষ্কার লাভ করেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কারের ট্রফি ও মেডেল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
ওই সময় ভারপ্রাপ্ত ইউএনও নিলুফা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, ডিএফএ সভাপতি মানিক দত্ত, ভাতশালা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৪টি ভেন্যুতে এ টুর্ণামেন্টে ১৪ ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মা শ্রেষ্ঠ শিক্ষক, ছেলে শ্রেষ্ঠ কাব শিশু… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে এপি’র মতবিনিময় সভা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads