ads

বৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মা শ্রেষ্ঠ শিক্ষক, ছেলে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত

খবর টি পড়েছেন : ২৯৯
নকলায় মা শ্রেষ্ঠ শিক্ষক, ছেলে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় মা শ্রেষ্ঠ শিক্ষক এবং তার সন্তান শ্রেষ্ঠ কাব শিশু (ছাত্র) নির্বাচিত হয়েছে। তারা হলো- নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা বেগম এবং নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এস.এ সাফাত দিহান। তারা নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারের স্ত্রী ও ছেলে।
সানজিদা বেগম নকলা উপজেলাধীন লাভা এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম শামছুল হকের তিন মেয়ের মধ্যে সবার বড় সন্তান এবং তার প্রথম সন্তান এস.এ সাফাত দিহান নকলা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারের দুই ছেলের মধ্যে বড়।
১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার যাচাই বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া’র কার্যালয় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুর রহমানের কার্যালয় সূত্র এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া ওই নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান সদস্য সচিবের দায়ীত্ব পালন করেন। ১২ সেপ্টেম্বর বুধবার নির্বাচক মন্ডলী যাচাই বাছাই শেষে এদের নির্বাচিত ঘোষনা করেন।

Shamol Bangla Ads

শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবারের প্রধান হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার এই প্রতিবেদকের মাধ্যমে তাঁর স্ত্রী, সন্তান ও অন্যান্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads