ads

বৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে এপি’র মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৬৬
শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে এপি’র মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ সামাজিক উন্নয়নের নানা চিত্র তুলে ধরে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এপি ওয়ার্ল্ড ভিশনের সেমিনার কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু এর সঞ্চালনায় সভার সংস্থাটির অতীত ও বর্তমান কার্যক্রম বাস্তবায়নের নানা চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ম্যানেজার এনটনি বারিকদার। তিনি বলেন, ১৯৮৩ সাল থেকে সংস্থাটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে উপজেলার ৫৩ গ্রামে চলছে গ্রাম উন্নয়নে গরু, ছাগল বিতরণ ও কৃষি বিষয়কসহ নানা প্রকল্প বাস্তবায়ন। এছাড়াও ১৫টি রিডিং স্কুলে ৩ থেকে ১১ বছরের শিশুদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত। চাইল্ড ফোরামের মাধ্যমে শিশুদের নেতৃত্ব বিকাশের লক্ষে তৃণমূল হতে জাতীয় পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। ২০২১ সালের মধ্যে হয়তো এ সংস্থাটির কার্যক্রম বন্ধ হবে। তবে কিছু কিছু কার্যক্রম গ্রাম উন্নয়ন কমিটি ও চাইল্ড ফোরামসহ কয়েকটি সংগঠন বাস্তবায়ন করবে। এতে অংশ গ্রহণ করেন উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ১৫ জন সাংবাদিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়ন চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads