নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ‘খেলাধুলায় মনোনিবেশ মাদকমুক্ত পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মরহুম মজিদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। ১৮ আগস্ট শনিবার বিকেলে উর্দ্ধসিড়ি ফুটবল টুর্নামেন্টের পরিচালনায় ফিরুজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশন উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল খেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলার পৃষ্ঠপোষক বেলজিয়াম প্রবাসী মোঃ জাবের উদ্দিন, শেরপুর জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন ও ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের পরিচালক মোঃ ফিরোজ আলম প্রমুখ।
উদ্বোধনী খেলায় কালাকুড়া একাদশ ও নাকুগাঁও একাদশ দল অংশ গ্রহন করে।

























